ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

এবার সন্ধান মিলল কল্যাণ পার্টির আমিনুরের

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক উৎপল দাস, শিক্ষক সিজারের পর এবার সন্ধান মিলল ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের। তিনি গত ২৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন।

আমিনুর রহমান এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর সঙ্গে ফোনে কথা বলে দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন আমিনুরের ভাই মিজানুর রহমান। তিনি বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছি। আমরা এখন ডিবি অফিসে যাচ্ছি। তাকে আজই আদালতে তোলা হবে বলে খবর পেয়েছি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি সাজাহান সাজু দৈনিক আকাশকে জানিয়েছেন, গুলশান থানার ১৬/০২/২০১৫ তারিখের ২৫ নাম্বার মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে তোলা হবে। তবে তাকে কোথায় কী অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে এ সম্পর্কে কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান গত ২৭ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে বাসার দিকে রওনা দেন। এরপর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আমিনুরের ভাই মিজানুর রহমান এ ব্যাপারে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২০ দলীয় জোটনেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আমিনুরকে গুম করা হয়েছে দাবি করে বিবৃতিও দেন। তার সন্ধান দাবিতে কল্যাণ পার্টি সমাবেশ ও মানববন্ধনও করেছে।

গত মঙ্গলবার ৭০ দিন পর সন্ধান মিলে সাংবাদিক উৎপল দাসের। বৃহস্পতিবার গভীর রাতে ৪৪ দিন পর সন্ধান মিলে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসানের। তাদের দুজনকেই চোখ বেঁধে রেখে যায় দু্র্বৃত্তরা। তাদের ফিরে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মিলছে।

গত এক বছরে ঢাকায় ব্যবসায়ী, রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মিলিয়ে ১০ জনেরও বেশি নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সবশেষ ৪ ডিসেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে আসা মেয়েকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে ধানমন্ডির বাসা বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা ও কূটনীতিক মারুফ জামান। তারও কোনো খোঁজ মিলছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

এবার সন্ধান মিলল কল্যাণ পার্টির আমিনুরের

আপডেট সময় ০৩:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭