ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেহেরপুররে তিন সন্তান জন্ম দিলেন এক মা

অাকাশ জাতীয় ডেস্ক:

মেহেরপুর শহরে অবস্থিত একটি প্রাইভেট ক্লিনিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন জলি খাতুন (২৬) নামের এক মা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে সিজারিয়ান অস্ত্রপচারের মাধ্যমে সন্তান তিনটির জন্ম দেন তিনি। জলি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টুঙ্গি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী।

মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট বিপুল চন্দ্র বিশ্বাস অস্ত্রপচার করেন। তাকে সহযোগিতা করেন সিনিয়র অ্যানেসথেশিয়ান ডা. তাপস কুমার সরকার।

শফিকুল ইসলামের পিতা নজরুল ইসলাম বলেন, “আমার পুত্রবধূ জলির প্রসব বেদনা শুরু হলে আমরা তাকে শহরের এই ক্লিনিকে ভর্তি করি। দুপুর দেড়টার দিকে বৌমাকে সিজারিয়ান অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এরপর সোয়া ২টার দিকে একে একে তিনিটি পুত্র সন্তান জন্ম লাভ করে। আমরা একসঙ্গে তিন নাতি পেয়ে খুব খুশি। যে খুশির কথা কাউকে বোঝাতে পারব না।

শফিকুলের স্বজনরা জানান, চার বছর ধরে শফিকুল ইসলাম জীবিকার তাগিদে সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটাচ্ছে। বছর খানেক আগে ছুটিতে এসে জলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নার্সিং হোমের মালিক মো. মুকুল বাশার জানান, এই প্রথম তার ক্লিনিকে একসঙ্গে কোনও মা তিনটি সন্তান প্রসব করলেন। চিকিৎসক বিপুল চন্দ্র বিশ্বাসের বরাত দিয়ে মুকুল বাশার আরো বলেন, “তিন শিশুই সুস্থ রয়েছে। আমরা মা ও শিশুদের খোঁজ-খবর রাখছি।

একসঙ্গে তিনটি সন্তান প্রসবের ঘটনা শহরে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে শিশু তিনটিকে দেখতে উৎসুক জনতা ক্লিনিকে ভিড় জমাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেহেরপুররে তিন সন্তান জন্ম দিলেন এক মা

আপডেট সময় ০৮:০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭