ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত করল রাশিয়া ও তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে রাশিয়া। বিদেশের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা পর্যবেক্ষণকারী শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির কোঝিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চুক্তি চূড়ান্ত হয়েছে এবং মস্কো ২০১৯ সালের শেষের দিকে আঙ্কারাকে এই ব্যবস্থা সরবরাহ করা শুরু করবে।

কোঝিন আরো বলেন, গত ১১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আঙ্কারা সফরের সময় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। এখন আঙ্কারাকে এস-৪০০ সরবরাহের বিষয়ে আর কোনো বিতর্কিত বিষয় অবশিষ্ট নেই।

রাশিয়া এই ব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে তুরস্ককে ঋণ সহায়তা দেবে বলেও জানান প্রেসিডেন্ট পুতিনের সহকারী কোঝিন। ২০০ কোটি ডলার মূল্যের এ চুক্তি সম্পর্কে তিনি বলেন, এস-৪০০ ব্যবস্থার যে মূল্য নির্ধারণ করা হয়েছে তার একাংশ তাৎক্ষণিকভাবে পরিশোধ করবে তুরস্ক। আর বাকি অংশ মস্কো আঙ্কারাকে ঋণ হিসেবে দেবে যা পরবর্তীতে রাশিয়া ফেরত পাবে।

২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে তুরস্ক পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি করার পাশাপাশি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

এস-৪০০ হচ্ছে রাশিয়ায় নির্মিত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কো সৌদি আরবের কাছেও এই ব্যবস্থা বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। কোঝিন বৃহস্পতিবার বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ রিয়াদের সঙ্গেও এই ব্যবস্থা বিক্রির চুক্তি চূড়ান্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এস-৪০০ বিক্রির চুক্তি চূড়ান্ত করল রাশিয়া ও তুরস্ক

আপডেট সময় ০১:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭