ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

চেন্নাইয়ে নেয়া হচ্ছে সিদ্দিকুরকে

অাকাশ জাতীয় ডেস্ক:

চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে ভারতের চেন্নাই নেয়া হচ্ছে তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে । সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সোমবার সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে চোখের চিকিৎসার জন্য তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে বিদেশে পাঠানো হবে। এছাড়া সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী তাঁকে পাঠিয়েছেন। পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে-এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান । প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চেন্নাইয়ে নেয়া হচ্ছে সিদ্দিকুরকে

আপডেট সময় ০৬:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭