ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের মহেশপুরে পুকুরে ডুবে হাসি ও খুশি নামে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। তাদের উভয়েরই বয়স চার বছর। নিহত যমজ দুই বোন মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের ফুলচাঁনের মেয়ে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যমজ দুই বোনের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

উপজেলার নাটিমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর মন্টু মিয়া জানান, ফুলচাঁনের দুই মেয়ে হাসি ও খুশিসহ চার শিশু মিলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এদের মধ্যে হাসি ও খুশি পুকুরের মধ্যে থাকা শাপলা দেখে তা তুলতে যায়। সে সময় তারা দু’বোনই পানিতে ডুবে মারা যায়।

মহেশপুর থানার এসআই আলীমুজ্জামান জানান, পুকুর পাড়ে খেলা করতে গিয়ে দুই বোন পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার

ঝিনাইদহে পুকুরে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

আপডেট সময় ০১:৩৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭