ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অাকাশ জাতীয় ডেস্ক:

বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিজিবির খেতাবপ্রাপ্ত দুজন বীরশ্রেষ্ঠ, সাতজন বীর উত্তম, ৩০ জন বীর বিক্রম, ঢাকা অঞ্চলে বসবাসকারী ১২ জন বীর প্রতীক এবং একজন শহীদ পরিবারের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

আজ বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজিবি। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিজিবির মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দিবস উপলক্ষে ঢাকা অঞ্চলের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে বসবাসকারী বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারকে বিজিবির সংশ্লিষ্ট রিজিয়ন ও সেক্টরের ব্যবস্থাপনায় ইতোমধ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ ছাড়া আজ দুপুর ১২টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়। দরবার শেষে ২০১৭ সালে বিজিবির অপারেশনাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

চোরাচালান দমনের ক্ষেত্রে ব্যাটালিয়ন পর্যায়ে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, টেকনাফ প্রথম স্থান; ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর দ্বিতীয় স্থান এবং সেক্টর পর্যায়ে কুমিল্লা সেক্টর প্রথম স্থান অধিকার করে।

এ ছাড়া ২০১৭ সালে বিজিবির কর্মকা-ে বিশেষ অবদানের জন্য ৮০ জনকে মহাপরিচালকের অপারেশনাল প্রশংসাপত্র এবং ৮৬ জনকে মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্র দেওয়া হয়। বিজিবি দিবস উপলক্ষে এবার সাতজনকে সুবেদার মেজর থেকে অনারারি সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ১০:৫৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭