ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শিগগির চালু হচ্ছে ঢাকা-গৌহাটি বিমান ফ্লাইট

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্রুততম সময়ের মধ্যে চালু হতে যাচ্ছে বাংলাদেশ বিমান ও নভোএয়ারের ঢাকা-গৌহাটি ফ্লাইট। এছাড়াও পর্যটন শিল্প বিকাশের অমিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও ঐকমত্য হয়েছে।

বুধবার বিকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এর সাথে ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠককালে রাশেদ খান মেনন আগামী বছরের ৩-৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী গৌহাটিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিটে’ অংশগ্রহণের জন্য পত্র পাঠানোয় আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালকে ধন্যবাদ জানান।

আসামের অর্থমন্ত্রী জানান, ৩৪ মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত আসাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড়রাজ্য। রাজ্য সরকার এখানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে, যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারে।

বৈঠকে আসামের প্রতিনিধি দলে রাজ্যের গণপূর্ত মন্ত্রী পরিমল শুক্লাবাইদা, অতিরিক্ত মুখ্য সচিব অলোক কুমার এবং কমিশনার ও সচিব শ্যাম জগন্নাথ প্রমুখ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব মো. ইমরান ও আবুল হাসনাত জিয়াউল হক, যুগ্মসচিব এটিএম নাসির মিয়া ও হাবিবুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শিগগির চালু হচ্ছে ঢাকা-গৌহাটি বিমান ফ্লাইট

আপডেট সময় ০১:০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭