ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সৌদি এয়ার ডিফেন্স ফোর্স ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে ধ্বংস করে দেয়।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ এ ধরনের একপক্ষীয় ও উস্কানিমূলক কার্যক্রমের নিন্দা জানায়। এ ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে বলা হয়, সরকার সৌদি আরবের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সৌদি আরব সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ। হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম জানান, মঙ্গলবার রিয়াদের আল-ইয়ামামা রাজ প্রাসাদ লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদিকে লক্ষ্য করে তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭