ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গারা জাতিগত হত্যার শিকার: তুরস্কের প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গারা জাতিগত হত্যার শিকার হয়েছে। তারা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। এ জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, তুরস্ক রোহিঙ্গাদের পাশে থাকবে। রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান বিনালি ইলদিরিম। রোহিঙ্গাদের নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক মহলের এক যোগে কাজ করা জরুরি বলেও মনে করেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী বুধবার সকাল ১১ টার দিকে বিমানে করে কক্সবাজার পৌঁছান। ওখান থেকে তিনি সারাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে পৌঁছে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করে। এসময় নির্যাতিত রোহিঙ্গাদের সাথে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছান। কক্সবাজার থেকেই তিনি বাংলাদেশ থেকে বিদায় নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গারা জাতিগত হত্যার শিকার: তুরস্কের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭