ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মাশরাফিকে দেওয়া কথা রাখল রংপুর রাইডার্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রথমে চমক দেখায় টুর্নামেন্টের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে টেনে। এরপর টাইগার ওয়ানডে অধিনায়কের বিচক্ষণ নেতৃত্বে প্রথম বছরই শিরোপা ঘরে তোলে শিল্পগোষ্ঠীটি। এবার টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ককে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে মাশরাফির জন্মস্থান নড়াইলের ডায়াবেটিস হাসপাতালের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে রংপুর রাইডার্সের মালিকপক্ষ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কাছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সটি হস্তান্তরের ছবি পোস্ট করেছে বিপিএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ক্যাপশনে লেখা হয়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’

এদিকে, মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ”বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুর আগেই অধিনায়ক মাশরাফি নড়াইলবাসীর জন্য একটা অ্যাম্বুলেন্স চেয়েছিল “রংপুর রাইডার্স”-র কর্ণধার সাফওয়ান ভাই ও সিইও ইশতিয়াক ভাইয়ের কাছে। নড়াইলবাসী বেশ কিছুদিন যাবৎ কিছু সুযোগ-সুবিধা থেকে বঞ্ছিত, এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স ছিল অত্যধিক প্রয়োজনীয় তালিকার সর্ব প্রথমে। ফাইনাল খেলা শেষ হওয়ার ৭ দিনের মাথায় “রংপুর রাইডার্স” মাশরাফির গড়া “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-র নিকট হস্তান্তর করলো।”

”অ্যাডমিনের পক্ষ থেকে “রংপুর রাইডার্স” এবং “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”-কে অনেক অনেক ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে যে কেউ খুব শিগগিরই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

মাশরাফিকে দেওয়া কথা রাখল রংপুর রাইডার্স

আপডেট সময় ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭