ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ

আখাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তানিয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বসত ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ করে আখাউড়া থানা পুলিশ। তানিয়া আক্তার দূর্গাপুর গ্রামের লেবানন প্রবাসী সুমন খাদেমের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এক বছর পূর্বে আখাউড়া পৌরশহরের দূর্গাপুর গ্রামের সুমন খাদেমের সঙ্গে পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার নোয়াবাড়ি গ্রামের জামাল মিয়ার মেয়ে তানিয়ার বিয়ে হয়।

বিয়ের ১৮ দিন পরেই তানিয়ার স্বামী প্রবাসে চলে যায়। সোমবার রাতের খাবার শেষে তানিয়া নিজ কক্ষে ঘুমাতে যায়। রাত আনুমানিক ২টার দিকে ওই কক্ষে থাকা ছোট্ট একটি শিশুর চিৎকারে তানিয়ার শ^শুর-শাশুড়ির ঘুম ভেঙে যায়। পরে ওই কক্ষে গিয়ে তারা দেখতে পায় তানিয়ার ঝুলন্ত লাশ।

নিহত তানিয়ার শশুর আমির হোসেন খাদেম বলেন, আমাদের সাথে রাতের খাবার খেয়ে আমার এক নাতিকে নিয়ে তানিয়া ঘুমাতে যায়। মাঝরাতে নাতির চিৎকারে পুত্রবধুর ঘরে গিয়ে দেখি সে আত্মহত্যা করেছে। তবে তাদের মধ্যে কোন কলহ ছিল না বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহজালাল মাজারের দানবাক্সে ৩ দিনে মিলল ১৭ লাখ টাকা

আখাউড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১০:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭