ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কাল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে আগামীকাল বুধবার কক্সবাজারে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তুরস্কের প্রধানমন্ত্রী দুই দিনের সরকারি সফরে গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।

আজ সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি এ সময় পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন এবং তার সফরের স্মারক হিসেবে একটি চারাগাছ রোপণ করেন।

এছাড়া তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এ সময় জাদুঘরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। তুরস্কের প্রধানমন্ত্রী শের-ই-বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ইউনিট উদ্বোধন করেন।

বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিম রোহিঙ্গাসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সন্ধ্যায় রাষ্ট্রপতি এম আবদুল হামিদের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদেরিমর সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এক নৈশভোজের যোগ দেবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

কাল রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন তুরস্কের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭