ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তুর্কি প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। মঙ্গলবার বিকাল ৩টা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ইয়ালদিরিম। টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এর পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা ও ইয়ালদিরিম।

একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে করবী হলে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। পরে সেখানে যৌথ বিবৃতি দেবেন দুই প্রধানমন্ত্রী।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। রাত ৮টায় তার তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ইয়ালদিরিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে সোমবার রাত পৌনে ৯টার দিকে বাংলাদেশে পৌঁছান বিনালি ইয়ালদিরিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তুর্কি প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:১৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭