ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

শাহজালালে ২ কেজি ৮৯৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা কাস্টমস হাউজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ২ কেজি ৮৯৪ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে নুরুল হক (৪২) নামে ওই যাত্রীকে আটক করা হয়। তার বাড়ি শরিয়তপুরে।

বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, রোববার বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল ১৮৯ ফ্লাইটে ওই যাত্রী কলম্বো থেকে ঢাকায় আসেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন তিনি। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কোমরে দুটি হলুদ স্কচটেপে মোড়ানো বান্ডিল থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

এর আগে রোববার সকালে সিলেট ওসমানি বিমানবন্দরে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আবুধাবি থেকে আগত বিমানের একটি ফ্লাইট থেকে ওই স্বর্ণ আটক করা হয়। আটক স্বর্ণের দাম ১ কোটি ৬০ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

শাহজালালে ২ কেজি ৮৯৪ গ্রাম স্বর্ণসহ আটক ১

আপডেট সময় ০১:২৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭