ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘শত কোটি প্রাণের মাশরাফি’

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অংশ মাশরাফি বিন মর্তুজা। মাঠের পারফরমেন্স আর ব্যক্তিত্বের কারণে তিনি জয় করেছেন ক্রিকেট বিশ্বকে। তাঁর হাসিতে যেমন পুরো দেশ উল্লাসে ভাসে, তেমনি তাঁর অশ্রুতে কাঁদে শত কোটি ক্রিকেটপ্রেমী। জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ককে নিয়ে ২০১৫ সালের এপ্রিলে প্রথম গান লেখা হয়। ২০১৬ সালের এপ্রিলে টি-টোয়েন্টি ভার্সনকে তিনি বিদায় জানালে আবরার রহমান সিয়ামের কণ্ঠে ‘মাশরাফি’ শিরোনামের সেই গানটি প্রকাশ করা হয়।

এরপর ম্যাশকে নিয়ে আরও দুটি গান হয়। একটিতে কণ্ঠ দেন চট্টগ্রামের শিল্পী মুহিবুল আরিফ, অন্যটি করেন ঢাকার খুদে শিল্পী আরিফ। সদ্য রংপুর রাইডার্সকে বিপিএল জেতানো ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘শত কোটি প্রাণের মাশরাফি’। কণ্ঠ দিয়েছেন সালমান সাঈফ। সংগীতায়োজনে এন জে নয়ন। আর গানটির মাঝে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেছেন মুজাহিদুল ইসলাম শিববীর। গানটির গীতিকারও তিনি।

এ ব্যাপারে শিববীর বলেন, ‘আমি কবিতা পাঠ করি। এবার বিজয় দিবসে নতুন কিছু করতে গিয়ে মাশরাফি ভাইকে নিয়ে পরিকল্পনাটি মাথায় আসে। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই কাজটি করা।’

গানটি প্রকাশ করা হয়েছে বিডিক্রিকটাইমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

‘শত কোটি প্রাণের মাশরাফি’

আপডেট সময় ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭