ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে দুইজনের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের নাগরপুরে পৃথক ঘটনায় নারীসহ দুইজন আত্মহত্যা করেছেন। রবিবার রাতে ও সোমবার ভোরে উপজেলার কোকাদাইর ও ধুবড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- রেশমা ও কামরুল হাসান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে নাগরপুর থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার ধুবড়িয়া মুন্সিপাড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী রেশমা বেগমের সাথে স্বামী সোহেলের দীর্ঘদিন ধরে সংসারের তুচ্ছ বিষয় নিয়ে কোন্দল চলে আসছিল। রবিবার রাতে রেশমা স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে রেশমা বেগম রাতের যে কোন সময়ে নিজ ঘরের আড়ার সাথে পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে উপজেলার কোকাদাইর গ্রামের আইয়ুব আলীর ছেলে কামরুল হাসান বেশ কিছুদিন ধরে মানষিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজন রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। সোমবার সকাল ৭টার দিকে বাড়ির একটু অদূরে ঝোপের মধ্যে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

নাগরপুর থানার ওসি মাইন উদ্দিন দুটি আত্মহত্যার বিষয় নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে দুইজনের আত্মহত্যা

আপডেট সময় ০১:২১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭