ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের লালপুরে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুত্রবধূর বিরুদ্ধে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় শ্বশুর সুবহান প্রামানিক (৭৫) ও শাশুড়ি মানিকজান বেগম (৬৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবহান প্রামানিকের কাছে জমি লিখে নেয়ার জন্য চাপ দিতেন ছোট ছেলে আবু তালেব ও তার স্ত্রী শেফালী বেগম। এ নিয়ে প্রতিদিনই শ্বশুর-শাশুড়ির সাথে ঝগড়া বাঁধতো শেফালি বেগমের। আর সেই সূত্র ধরেই শনিবার রাতে খাবারে বিষ দেয় শেফালি। রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে গেলে দুজনেই অসুস্থ হয়ে বমি করতে থাকেন। হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। প্রতিবেশীদের অনেকেই দাবি করছেন, খাবারে বিষ প্রয়োগ করেই তাদের হত্যা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোবহান প্রাং এর আগে লালপুর থানায় ছেলেদের বিরুদ্ধে একটি জিডি করেছিলেন। তাদের মৃত্যুর পরে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং তার দুই ছেলে নওশাদ ও আবু তালেব এবং তাদের স্ত্রীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর-শাশুড়িকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭