ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মন্ত্রী ছায়েদুল থাকতেন টিনের ঘরে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সদ্য প্রয়াত আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সততার ভূয়সী প্রশংসা করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম নামাজে জানাজায় অংশ নেন ওবায়দুর কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘তাঁর মৃত্যুতে আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কখনো পূরণ হবে না।’ প্রয়াত মন্ত্রীর সততার প্রশংসা করে তিনি বলেন, ‘ আমরা অনেকে ধনসম্পদ গড়ি, কিন্তু ছায়েদুল হকের মধ্যে এই প্রবণতা ছিল না। তিনি থাকতেন একটি টিনের ঘরে।’

তবে ওয়ায়দুল কাদের জানান, শুধু তিনিই নন, আওয়ামী লীগে এমন সৎ নেতা অনেক আছেন। কাদের বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারেন না, বিয়ে দিতে পারেন না। এটাই হলো আওয়ামী লীগ।’

দলের সাধারণ সম্পাদক বলেন, ‘ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহকর্মী ছিলেন। তাঁর অবদান দল চিরদিন স্মরণ করবে।’ এ সময় তিনি ছায়েদুল হকের আত্মার মাগফেরাত কামনা করেন।

ছায়েদুল হকের জানাজায় রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়ে যাওয়া হয় মন্ত্রীর মরদেহ। সেখানে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা এবং তার গ্রামের বাড়ি পূর্বভাগে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি আওয়ামী লীগের টিকিটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

মন্ত্রী ছায়েদুল থাকতেন টিনের ঘরে: কাদের

আপডেট সময় ১২:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭