ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ছায়েদুল হকের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

অাকাশ জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরহুমের মরদেহ দেখতে গিয়ে তিনি শোক প্রকাশ করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতা পেলে মানুষ যখন এর অপব্যবহার করে তখনও তিনি (ছায়েদুল হক) সৎ থেকেছেন।’ তিনি বলেন, বিজয়ের দিনে এমন একজন মানুষ চলে যাওয়ায় আওয়ামী লীগ শোকাহত।

ওবায়দুল কাদের মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আগামীকাল রবিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে শ্রদ্ধা জানাবেন।

পরে সকাল সাড়ে ১১টায় মরদেহ নেয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, আজ সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু মেডিকেলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিবিদ ছায়েদুল হক।

গত ২৯ আগস্ট অস্ত্রোপচার করা হয় তার। এরপর ১৬ সেপ্টেম্বর তাকে নেয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে। ৫ ডিসেম্বর তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ছায়েদুল হকের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

আপডেট সময় ১২:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭