ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভৈরবে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, পুলিশের গুলি

অাকাশ জাতীয় ডেস্ক:

ভৈরবের ভবানীপুরে দুদল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে তাহের মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আজ বুধবার এ সংর্ঘষের ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহেনা বেগম (৪৫), আশরাফুল (১৮) এবং তারা মিয়া (৬৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ বলেন, সংর্ঘষের খবর শুনেই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। এখন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ, র‌্যাব অবস্থান করছে বলে তিনি জানান।

গত ৮ ডিসেম্বর সকালে সাবেক ইউপি সদস্য ও হাজী জয়নাল গ্রুপের নেতা বাদশা মিয়া (৪৫) কে ভবানীপুর থেকে ভৈরব যাবার পথে সুলেমানপুর এলাকায় ১০/১৫জনের সশস্ত্র লোকজন অটোকিশা থেকে নামিয়ে রাস্তায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার দুই পায়ের রগ কেটে ফেলা হয়। পরে বাম হাতের কনুই পর্যন্ত কেটে, হাতের সেই কাটা অংশ নিয়ে উল্লাস করতে করতে চলে যায় হামলাকারীরা।

এ ঘটনার পর ৯ ডিসেম্বর শনিবার দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হন। এর আগে ১৩ ও ১৫ নভেম্বর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হন।

জয়নাল গ্রুপের কাওছার মিয়া জানান, সকালে আমরা বাড়ির সবাই ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই হঠাৎ আমাদের বাড়ির উপর হুমায়ুন গ্রুপের লোকজন দা, বল্লাম নিয়ে ছুটে আসে আমাদের বাড়িঘর ভাঙচুর করতে। সেসময় দুদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে মারা যান তাহের মিয়া। তিনি হুমায়ুন পক্ষের লোক বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভৈরবে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, পুলিশের গুলি

আপডেট সময় ০২:৪৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭