ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্র অযোগ্য: আব্বাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা মেনে নেবে না ফিলিস্তিন। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, আজ বুধবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির জরুরি সম্মেলন তিনি এসব কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘অপরাধ’ উল্লেখ মাহমুদ আব্বাস বলেছেন, ট্রাম্পের এই ঘোষণা বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট ‘শান্তি প্রক্রিয়া থেকে নিজেদের অযোগ্য’ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের পরিবর্তে জাতিসংঘকে স্থগিত শান্তি প্রক্রিয়া পুনরায় চালুর জন্য আহ্বান জানান তিনি।

মাহমুদ আব্বাস বলেন, ‘জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ঘোষণা না করে মধ্যপ্রাচ্যে শান্তি বা স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভবিষ্যতে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা আমরা গ্রহণ করব না। যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে তারা পুরোপুরি ইসরায়েলের অনুগত।’

ট্রাম্পের জেরুজালেম নিয়ে ঘোষণার এক সপ্তাহ পর বিশ্বের ৫৭ টি দেশের নেতা ও মন্ত্রীরা ওআইসির এই সম্মেলনে যোগ দিতে এলেন। গত সপ্তাহে ট্রাম্পের এই ঘোষণার পর পরই মধ্যপ্রাচ্যে ও মুসলিম বিশ্বে বিক্ষোভ শুরু হয়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে জেরুজালেম শহরটিকে দখল করে নেয় ইসরায়েল। দেশটির এই পদক্ষেপ কোনো দিনই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্র অযোগ্য: আব্বাস

আপডেট সময় ০২:১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭