ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গাদের আর্থিক অনুদান দেবে যুক্তরাষ্ট্র

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আর্থিক অনুদান দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট জানিয়েছেন, ওই অনুদানের পরিমাণ ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে মার্শা বার্নিকাট এসব কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

মিয়ানমারের নির্যাতিত নাগরিকদের আশ্রয় এবং খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশ মানবতার কাজ করেছে বলে বৈঠকে মন্তব্য করেন রাষ্ট্রদূত বার্নিকাট। বিশেষ করে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করেন রাষ্ট্রদূত।

এ সময় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে পোলিওসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব আছে। এমনকি ডিপথেরিয়ার মতো বিরল রোগও দেখা গেছে এই জনগোষ্ঠীর মধ্যে। এ ধরনের সংক্রামক রোগ আমাদের জনগণের মাঝেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এক্ষেত্রে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পে ৭১টি মেডিকেল ক্যাম্প স্থাপন করে সরকারিভাবে ১০৭ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নার্স ও অন্যান্য সহায়ক জনবলও পর্যাপ্ত নিয়োগ দেওয়া হয়েছে। সংক্রামক রোগের টিকা প্রদান কার্যক্রম সেখানে জোরদার করা হয়েছে। সরকারের গৃহীত কার্যক্রমের ফলে রোহিঙ্গাদের সঙ্গে থাকা সংক্রামক রোগ দেশের অভ্যন্তরের জনগণকে আক্রান্ত করতে পারবে না।’

ওই সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে যান। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছে চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ফেরদৌসী প্রিয়ভাষিণীর আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের আর্থিক অনুদান দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭