ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প রামিসা হত্যা মামলা: হাইকোর্টে শুনানির পেপারবুক প্রস্তুত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক দিল্লির বিমানবন্দরে কী ঘটেছে, জানালেন ডা. জাহেদ উর রহমান আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী

দেশে বিদ্যুতের ঘাটতি কমে এসেছে : দীপু মনি

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে এখন বিদ্যুতের ঘাটতি কমে এসেছে। অনেক জেলাকে আমরা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছি।’ দেশের উন্নয়ন ধারবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনাকে আবার বিজয়ী করার আহ্বান জানান তিনি। আজ বুধবার নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করার সময় এসব কথা বলেন দীপু মনি।

দীপু মনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালত ১৫০ বার হাজিরার জন্য তলব করলেও অসুস্থতার বাহানায় দেখিয়ে তিনি আদালতে সময় মতো হাজিরা দেন না। অথচ রোহিঙ্গাদের দেখতে টেকনাফ ও উখিয়ায় চলে যান। এতেই বোঝা যায় তিনি কালক্ষেপণ করছেন। তিনি যদি নির্দোষ হন তাহলে আদালতের মাধ্যমে তা প্রমাণ করে আসুক । দীপু মনি আরো বলেন, ‘বিগত সময়ে খালেদা জিয়া বিশ্বদরবারে বাংলাদেশকে ভিক্ষুক হিসেবে পরিণত করেছিলেন। এর দুর্নাম গুচিয়েছে বর্তমান সরকার।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নরসিংদীর মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

দেশে বিদ্যুতের ঘাটতি কমে এসেছে : দীপু মনি

আপডেট সময় ০১:১৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭