ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

‘বিএনপির এবার নির্বাচনে না আসার কোন সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণের জন্য সাতক্ষীরায় যাওয়ার পথে যশোরের রাজারহাটে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাঙা রেকর্ড বাজতেই থাকে। তারা বলে গেল রে গেল, গণতন্ত্র গেল। গেল রে গেল, নির্বাচন গেল। আগে বলতো বাংলাদেশ ইন্ডিয়া হয়ে গেল। সেই পুরনো স্লোগান তারা বারবার দিচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপির আগামী নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে। যদি তারা রাজনৈতিক অস্তিত্বকে আরো ঝুঁকির মধ্যে ফেলতে না চায়, তাহলে নির্বাচনে আসবে। তারা এটাকে পাশ কাটিয়ে যেতে পারবে না। কারণ, নির্বাচনে না এলে তারা আরো সঙ্কুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক; নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন আমরা করতে চাইনি। কিন্তু বিএনপি আমাদের একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছিল। আসবো আসবো করে বিএনপি ৫জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছিল।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচন প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যদি না আসে, তাহলে সেই সুযোগ তারা হাত ছাড়া করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭