ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হামলা বলে দিচ্ছে অভিবাসন আইন সংস্কার কতটা জরুরি: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের বাস টার্মিনালে বোমা হামলার ঘটনা বলে দিয়েছে যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন সংস্কার করা ‘কতটা জরুরি’। সোমবারের হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চেইন মাইগ্রেশন নামে পরিচিত মার্কিন নীতির বদৌলতে ফ্যামিলি ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিল ম্যানহাটনে হামলাকারী ওই যুবক।

ওই অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওই নীতি পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত অভিবাসন আইন সংস্কার করা। সোমবার সকালে অফিসযাত্রীদের ভিড়ের সময়ে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল ও টাইম স্কয়ার সাবওয়ে স্টেশনের মধ্যবর্তী টানেলে ঘরে তৈরি বোমায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন এক যুবক।

ওই ঘটনায় আকায়েদ উল্লাহ নামের ২৭ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে দায়ী করা হচ্ছে। ইতোমধ্যে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন ও চাদ- মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হামলা বলে দিচ্ছে অভিবাসন আইন সংস্কার কতটা জরুরি: ট্রাম্প

আপডেট সময় ০২:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭