ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ম্যারাডোনা’র ভাস্কর্য উন্মোচন

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা দীর্ঘ ৭ বছর পর আবারও ভারতের কলকাতায় এসেছেন।   গত রবিবার সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের রাজধানীতে পা রাখেন। ফুটবলের রাজপুত্র খ্যাত ম্যারাডোনা এর আগে ২০০৮ সালের ডিসেম্বরে কলকাতা সফরে আসেন।  জানা যায়, কলকাতায় এসে ইতোমধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ম্যারাডোনা নিজের ভাস্কর্য উন্মোচন করেছেন।   এরপর ক্যানসার আক্রান্তদের জন্য অ্যাম্বুলেন্সের চাবি উদ্যোক্তাদের হাতে তুলে দেন তিনি।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে ম্যারাডোনা কলকাতার সমর্থকদের সামনে নিজেকে তুলে ধরলেন মাটির মানুষ হিসাবেই। তাকে নিয়ে ওপার বাংলার ফুটবলপ্রেমীদের আবেগ দেখে আপ্লুত দিয়েগো।  ফুটবলের রূপকথায় ‘হ্যান্ড অফ গড’ অধ্যায় চিরস্থায়ী জায়গা করে নিলেও কলকাতায় গিয়ে ম্যারাডোনা জানান, আমি কোন ঈশ্বর নই, আমি একজন সাধারণ ফুটবলার।  সংক্ষিপ্ত ভাষণে ফুটবলের ঈশ্বর বলেন, এখানে আবার আসতে পেরে আমি আপ্লুত। কলকাতার মানুষকে আন্তরিক ধন্যবাদ এত ভালোবাসা উপহার দেওয়ার জন্য। ‘

এদিকে, বিমানবন্দের পা দেওয়া যাবত ম্যারাডোনা-জ্বরে আচ্ছন্ন শহর কলকাতা।

সবার আকুতি আর্জেন্টাইন কিংবদন্তিকে নিজে চোখে একঝলক দেখার। স্বাভাবিকভাবেই শ্রীভূমি স্পোর্টিং ক্রিকেট কোচিং সেন্টারের মাঠে উপচে পড়া ভিড় ছিল।   অনুরাগীদের হতাশ করলেন না ৮৬ বিশ্বকাপের নায়ক। হাতে থাকা জামা উড়িয়ে অভিবাদন স্বীকার করা ছাড়াও পাল্টা সৌজন্য হিসাবে নিজের স্বাক্ষর করা অনেকগুলো বল বাঁ-পায়ের সেই জাদুকরী শটে দর্শকদের দিকে উড়িয়ে দেন তিনি। কলকাতার বাসিন্দারা আপ্লুত ফুটবল ঈশ্বরকে স্বচক্ষে দেখতে পেরে। এবার অপেক্ষা, কবে ফুটবল পায়ে দেখা যায় ম্যারাডোনাকে। বয়স অনেক হয়ে গেছে; খেলোয়াড়ি জীবনের সেই দিনগুলো আর নেই। কিন্তু ফুটবল ঈশ্বরের পা থেকে নিশ্চয়ই জাদু হারিয়ে যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ম্যারাডোনা’র ভাস্কর্য উন্মোচন

আপডেট সময় ১২:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭