ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের ৭৫ লাখ মার্কিন ডলার অনুদান

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) ফুড ফর পিস প্রোগ্রামের আওতায় রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নে ৭৫ লাখ মার্কিন ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে। ইউনিসেফের মাধ্যমে এ অনুদান দেওয়া হবে। গত ২৪ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত ৯০ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করে। সোমবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ইউএসএইড,বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সহিংসতার কারণে মিয়ানমার থেকে গত ২৫ আগস্ট হতে ৬ লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে এবং কক্সবাজারের স্থায়ী ও অস্থায়ী শিবিরে তারা অবস্থান করছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইউএসএইডের মিশন প্রধান ইয়ানিনা জারুজেলস্কি বলেছেন, ‘এই অনুদানের মাধ্যমে বাংলাদেশ সরকার যে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করছে সেই প্রশংসনীয় প্রচেষ্টাতে পুষ্টিমান উন্নয়নে অবদান রাখতে পেরে ইউএসএইড আনন্দিত।’

তিনি বলেন, ‘ইউনিসেফের সাথে ইউএসএইডের এই অংশীদারিত্ব-অরক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে ও দুর্দশা লাঘবে সাহায্য করবে। কোথাও কোনো শিশুরই অপুষ্টিতে ভোগা উচিত নয় বরেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিমান উন্নয়নে ইউনিসেফ একটি এলাকা ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করবে, যার মধ্যে রয়েছে, রেডি টু ইউস থেরাপিউটিক ফুডস ইন ট্রিটমেন্ট (আরইউটিএফ)। এই প্রকল্পটি তীব্র অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের কম বয়সী ৬৬ হাজার শিশুকে সেবা প্রদান করবে। শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৪৮হাজার, ৩৬ হাজার গর্ভবতী নারী, ৮৪ হাজার দুগ্ধদানকারী নারী এবং ২ লাখ ৪ হাজার কিশোরী রয়েছে। এদের সবাই প্রকট পুষ্টিহীনতায় ভুগছে বলে সনাক্ত হয়েছে।

১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে সাতশ’ কোটি ডলারেরও বেশী উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৬ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমানের উন্নয়নে প্রায় বিশ কোটি ডলার প্রদান করে। ইউএসএআইডি বাংলাদেশে যে সকল কর্মসূচিতে সহায়তা করে সেগুলোর মধ্যে রয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রসার, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুবিধাদির সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবার উন্নয়ন ও অভিযোজন এবং স্বল্প কার্বন উন্নয়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতির সংগে খাপ খাওয়ানোর বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রোহিঙ্গাদের জন্য ইউএসএইডের ৭৫ লাখ মার্কিন ডলার অনুদান

আপডেট সময় ১২:১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭