ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বাংলাদেশে উন্নয়নের ম্যাজিক শেখ হাসিনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আমাদের উন্নয়নের একটা ম্যাজিক রয়েছে। আর সেই ম্যাজিকের নাম হচ্ছে- শেখ হাসিনা। খালেদা জিয়া যখন ক্ষমতা ছেড়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংকে মাত্র ৩২ থেকে ৩৩ হাজার কোটি টাকা ছিল। বাংলাদেশকে বাঁচিয়ে রাখার টাকাও ছিল না। কিন্তু সম্প্রতি এক রিপোর্টে দেখা গেছে- খালেদা জিয়া ও তার পুত্র কোষাগার খালি করে বাংলাদেশ থেকে সরিয়েছে ৪০ হাজার কোটি টাকা। এই হলো খালেদা জিয়া ও জোট সরকার।

সোমবার দুপুরে মনপুরায় ১৯২ কোটি টাকার নদী ভাঙন রোধ প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলার রামনেওয়াজ নতুন বাজার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন- শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে গণসংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আজ মনপুরাবাসীর জন্য ঐতিহাসিক দিন। মনপুরার মানুষ নদী ভাঙনের মুখে হাজার হাজার মানুষ ফসলি জমি ও ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে বেড়ির ঢালে ও দুর্গম চরে মানবেতর জীবনযাপন করছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, নদী ভাঙন থেকে মনপুরাকে রক্ষা করা। আজ তাদের সেই দাবি জননেত্রী শেখ হাসিনার কল্যাণে পূরণ হচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত আমলে পানিসম্পদ মন্ত্রী ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর হাফিজ। কিন্তু তখনকার সময়ে এই আসনের এমপি নাজিম উদ্দিন আলম নদী ভাঙন রোধে কোন কাজ করাতে পারেননি। তিনি একজন ব্যর্থ এমপি। তিনি শুধু এই অবহেলিত দ্বীপে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

এদিকে আ.লীগ ক্ষমতায় আসার পরেই চরফ্যাসন-মনপুরায় ভাঙন রোধে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও মন্ত্রী গত ৯ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দাবি করেন। এছাড়াও উপমন্ত্রী জ্যাকব পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের পূর্বে দেয়া ক্রসড্যামের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, সাবেক সহ-সভাপতি ও শিল্পপতি সারেমুল হক হুমায়ুন, শিল্পপতি ফিরোজ হাওলাদার, উপজেলা যুবলীগ সভাপতি ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর প্রমুখ।

এসময় আরও ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সাজিদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কায়ছার আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিদুজ্জামান খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদার প্রমুখ। এর পর মন্ত্রীদ্বয় চরফ্যাশনের চর কুকরি-মুকরি আওয়ামী লীগের জনসভায় যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বাংলাদেশে উন্নয়নের ম্যাজিক শেখ হাসিনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭