ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। রোববার বিকেলে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয় বিষয়ক জাতীয় কনভেনশনের ‘দারিদ্র বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে নারী অধিকার ও স্বাস্থ্যসেবার ভূমিকা’ শীর্ষক প্লেনারি অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ, যেখানে বিভিন্ন সরকারী সুযোগ সুবিধার মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হয়। সরকারী অর্থ সহায়তায় কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের দ্বারা তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা সুবিধার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আর এই সকল ক্লিনিকে যারা সেবা নিয়ে থাকেন তাদের অধিকাংশই নারী।

জাতীয় সংসদের মানবাধিকার সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সংসদ সদস্য মকবুল হোসেন, বেগম সানজিদা খানম ও শিরিন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, নারী আন্দোলনের নেত্রী মাসুদা ফারুক রত্না, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এম বি আখতার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চাইলে নারীদেরও পুরুষদের মতো সমানভাবে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার পর নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করেছেন। উন্নত বিশ্বের মতো নারী ও পুরুষদের সমানভাবে কাজ করতে হবে। এজন্য সবার আগে যুগোপযোগী নারী শিক্ষার প্রয়োজন। উচ্চ শিক্ষার পরিকল্পনাই পারে বাল্যবিয়ে নিরোধ করতে।

নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এলেই শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কাজ করেন। বর্তমানে সব সেক্টরে নারীর অবাধ বিচরণ, ক্ষমতা এসবই শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন। এ দেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতা নারী, স্পিকার ও সংসদ উপনেতাও নারী। দেশের সর্বোচ্চ আদালতে নারী বিচারকের আসনে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, সচিব, পাইলট, পুলিশের এসপি তথা প্রশাসনের সর্বক্ষেত্রে নারীর পদচারণা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১১:৪৪:১১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭