ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বিদ্যুৎ উৎপাদনে সামিট গ্রুপের সঙ্গে আরো একটি চুক্তি

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য সামিট গ্রুপের সঙ্গে আরো একটি চুক্তি সই করেছে সরকার। রবিবার বিকালে বিদ্যুৎ ভবনে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সামিট গাজীপুর ২ পাওয়ার লিমিটেডের সাথে ১৫ বছর মেয়াদী এ চুক্তি সই হয়। চুক্তির মধ্যে রয়েছে বিদ্যুৎ ক্রয় ও বাস্তবায়ন চুক্তি।

সামিট গ্রুপের ডেপুটি অ্যাসিসট্যান্ট ম্যানেজার শুভজিত দাস দৈনিক আকাশকে বলেন, সামিট গ্রুপের এটি ১৮তম বিদ্যুৎ কেন্দ্র। এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ সরকার আট টাকা ৩৪ পয়সা দরে ক্রয় করবে।

চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, নতুন এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গাজীপুরের কড্ডায় অবস্থিত। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যাবে। এইচএফও জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির ইঞ্জিন ওয়ার্টসিলা, ফিনল্যান্ড কর্তৃক নির্মিত। এটি এ যাবৎ দেশের সর্ববৃহৎ রেসিপ্রোকেটিং ইঞ্জিনচালিত বিদ্যুৎকেন্দ্র হবে যেটি জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। একই এলাকায় সামিটের আরেকটি ১৪৯ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে বলে জানানো হয়।

বিদ্যুৎ ক্রয় চুক্তিতে (পিপিএ) সই করেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সেক্রেটারি মিনা মাসুদুজ্জামান এবং সামিট গাজীপুর ২ পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি মো. মোজাম্মেল হোসেন। বাস্তবায়ন চুক্তিতে (আইএ) সই করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ডেভেলপমেন্ট, পাওয়ার ডিভিশন) শেখ ফয়েজুল আমিন, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কোম্পানি সেক্রেটারি মো. আশরাফ হোসেন এবং সামিট গাজীপুর ২ পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস। অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিডিবি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ, পিজিসিবির ম্যানেজিং ডিরেক্টর মাসুম আল-বেরুনী, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লতিফ খান, ভাইস চেয়ারম্যান মো. ফরিদ খান, সামিট করপোরেশন লিমিটেডের এএমডি ফয়সাল খান ও সামিট পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লে. জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বিদ্যুৎ উৎপাদনে সামিট গ্রুপের সঙ্গে আরো একটি চুক্তি

আপডেট সময় ১১:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭