ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুৎ: নসরুল হামিদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ২০২০ সালের মধ্যে শতভাগ বিদ্যুৎ সরবরাহের টার্গেট থাকলেও দুই বছর আগেই তা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রবিবার সকালে গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চারটি বিদ্যুৎকেন্দ্র এবং ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী, সৌদি আরব ও কুয়েতের রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, প্রথমবারের মতো হাওরের ৪০০ পরিবারকে সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুতায়ন করা হচ্ছে। স্যোলার বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলেও জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ইতোমধ্যে আমাদের বিদ্যুৎতের উৎপাদন ১৬ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। আগামী বছর আগামী বছর জাতীয় গ্রিডে আরও তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, আজ ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হচ্ছে। আরও ৫৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের অপেক্ষায়। এভাগে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সব উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী জানান, দেশের ৮৩ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। আগামী বছরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে। ২০২০ সালের টার্গেট থাকলেও তা আগেই হচ্ছে।

মুক্তিযুদ্ধের এই সংগঠক জানান, দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে এর পূর্বশর্ত হচ্ছে হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবার ক্ষমতায় আনা। না হলে উন্নয়ন থেমে যাবে বলেও মনে করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশে শতভাগ বিদ্যুৎ: নসরুল হামিদ

আপডেট সময় ০১:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭