ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

রাজশাহীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নারী (৩৪) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার ঝলমলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার যাত্রী। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান জানান, হাসপাতালে আহত চারজনকে ভর্তি করা হয়েছে। নিহত নারীর লাশও উদ্ধার করে এই হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তবে আহতরা একটু সুস্থ হলে তার পরিচয় পাওয়া যাবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পরিচয় পাওয়ার পর আইনগত প্রক্রিয়া শেষে নিহত নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

রাজশাহীতে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০১:২৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭