ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

বিএনপিকে নির্বাচনে আনতে নতুন আইন হবে না: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর সবার মতো বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তাদের নির্বাচনে আনতে নতুন কোনো আইন করা হবে না। শনিবার মহানগর নাট্যমঞ্চে দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিল-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭২ সালের ৪ নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে দাঁড়িয়ে যে সংবিধান আমাদের দিয়ে গেছেন, সেই সংবিধানের কোনো পরিবর্তন ছাড়াই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন। আর সরকারের দায়িত্বে থাকবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এর কোনো ব্যত্যয় ঘটবে না। সংবিধান মাফিক কাজ হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান নিয়ে যারা ফুটবল খেলেছিল, যারা বাংলাদেশকে পাকিস্তান করার চেষ্টা করেছিল, তাদের কোনো কথা, কোনো দাবি আর মানা হবে না।’

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের সব মানুষ স্বাধীন। সবাই নির্বাচনে অংশ নিতে পারবে। সেটা বিএনপির জন্যও সত্য। তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে বাংলাদেশের আইন মেনে তাদের নির্বাচনে আসতে হবে। তাদের জন্য নতুন আইন করে নির্বাচনে আনার কোনো প্রশ্নই ওঠে না।’

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে দলিল লেখকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত শুধু উন্নতির শিখরে উঠছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি মো. নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও নজরুল ইসলাম বাবু এবং নিবন্ধন পরিদপ্তরের মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

বিএনপিকে নির্বাচনে আনতে নতুন আইন হবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ১২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭