ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, শেখ হাসিনার আমলে মন্ত্রী, এমপি, দলের লোক ও নিরাপত্তা বাহিনীর কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। কেউ আইনের শাসন থেকে বাদ পড়ে না।

শনিবার দুপুরে ভোলার লালমোহন থানার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আইনশৃঙ্খলা বাহিনী যেমন ঘুরে দাঁড়িয়েছিলো ঠিক এখন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনেও জীবনের মায়া ত্যাগ করে সফলতার সঙ্গে কাজ করছে তারা। এ জন্যই পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরে আসছে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে। কোন সরকার এলো গেলো তার বিবেচনা না করে নির্বাচন কমিশন তাদের নিজস্ব গতিতে নির্বাচন পরিচালনা করবে। এ ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী তাদেরকে সার্বিক সহযোগিতা করবে’।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত করা হবে। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনাই। তাই উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানান তিনি।

লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরে মন্ত্রী তজুমদ্দিনে নতুন আরেকটি থানা ভবনের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শেখ হাসিনার রাজত্বে আইন সবার জন্য সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭