ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ট্রাম্পের ঘোষণার পরিণতির দায় শুধুমাত্র আমেরিকার: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বকে মধ্যপ্রাচ্যের সব সংকটের মূল কারণ বলে উল্লেখ করেছে ইরান। তেহরান অভিযোগ করেছে, এই দখলদারিত্বকে বৈধতা দেয়ার লক্ষ্যেই জেরুজালেম বা আল-কুদস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলামআলী খোশরু এই অভিযোগ করেন। তিনি ট্রাম্পের ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।

খোশরু বলেন, আল-কুদস বা বায়তুল মুকাদ্দাস শহরের ওপর ফিলিস্তিনিদের একচ্ছত্র অধিকারকে অস্বীকার করা হলে ফিলিস্তিন পরিস্থিতির অবনতি ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না। আন্তর্জাতিক সমাজ ট্রাম্পের এই পদক্ষেপের পরিণতির জন্য আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করবে বলে তিনি উল্লেখ করেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্য শান্তির ব্যাপারে আমেরিকাকে স্ববিরোধী অবস্থানে দাঁড় করিয়েছেন। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে সব আন্তর্জাতিক আইন ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার পরপরই এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে ওই ঘোষণাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বিশ্বের আরো বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ট্রাম্পের ঘোষণার পরিণতির দায় শুধুমাত্র আমেরিকার: ইরান

আপডেট সময় ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭