ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইভাঙ্কা ট্রাম্পের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্প অথবা তার ট্রাস্ট ২০১৬ সালের শুরু থেকে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১২.৬ মিলিয়ন ডলার নিয়েছেন এবং হোয়াইট হাউসে চাকরি করার সুবাদে প্রতি বছর অন্তত ১.৫ মিলিয়ন ডলার আয় করতে পারবে। মার্কিন ইথিকস অফিস থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ের স্বামী জেরাড কুশনারের দাখিল করা একটি আপডেটেড আর্থিক বিবরণী ফর্ম থেকে এই তথ্য প্রকাশ করা হয়।প্রকাশিত বিবরণীতে দেখা যায়, ব্যবসায়িক সাম্রাজ্য থেকে তারা ৭৬১ মিলিয়ন ডলারেরও বেশি সুবিধা ভোগ করছে।

রিপোর্ট অনুযায়ী, হোয়াইট হাউসে যোগদানের পর থেকে ইভাঙ্কা তার ট্রাম্প অর্গানাইজেশনের কাছ বেতন ও সেভারেন্স হিসেবে ২.৫ মিলিয়নেরও বেশি ডলার নিয়েছেন এবং আরো কয়েক মিলিয়ন ডলার পেয়েছেন রিয়েল এস্টেট কোম্পানি এবং অন্যান্য উৎস থেকে।টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইভাঙ্কা ট্রাম্প তার ২০১৬ সালের কাজের জন্য তার পরিবারিক বিলাসবহুল রিয়েল এস্টেট ব্র্যান্ডসহ তার তিনটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে ১.৫ মিলিয়ন ডলারের একটি নির্দিষ্ট অর্থ গ্রহণ করবেন। এছাড়াও, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তার অংশীদার থেকে আরো অর্থ উপার্জন করতে পারবেন।

একজন ইথিকস বিশেষজ্ঞ টাইমস নিউজকে বলেন, তাদের আয়ের আরো অনেক উৎস থাকতে পারে যার সম্পর্কে ইথিকস অফিস এখনো জানে না।ফেডারেল নির্বাচন কমিশনের একজন প্রাক্তন প্রধান ইথিকস কর্মকর্তা বলেন, ‘সেখানে এখনো এমন অনেক আর্থিক বন্ধন থাকতে পারে যেগুলি সম্পর্কে আমরা জানি না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইভাঙ্কা ট্রাম্পের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস

আপডেট সময় ০১:৩৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭