ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। আগাম নির্বাচন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগে নির্বাচন হবে না’। রাশেদ খান মেনন বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া নীলকুঠিতে ইকোপার্ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

দুপুর সাড়ে ১২টার সময় ফলক উন্মোচন শেষে কবুতর উড়িয়ে ইকোপার্কটির উদ্বোধন করেন। পরে ইকোপার্ক চত্বরে একটি হরতকি প্রজাতির ওষধি বৃক্ষ রোপণ করেন। ইকোপার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের শপথ নেয়া মুজিবনগরে স্থাপিত মুক্তিযুদ্ধে বাংলাদেশ মানচিত্র প্রকল্প, আমঝুপি কুঠিবাড়ি ও এই ভাটপাড়া ইকোপার্ককে আগামী এক বছরের মধ্যে পার্ক ট্যুরিজোম হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, গত এক বছরের মধ্যে দেশের অভ্যন্তরে এক কোটি পর্যটকের স্থান হয়েছে। ছুটির দিনে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে পা ফেলার জায়গা থাকে না।

অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবলু হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো’র সদস্য নুর আহমেদ বকুল, জেলা ওয়ার্কাস পার্টির সেক্রেটারি এম এ মাবুদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণু পদ পাল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ বক্তব্য করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানের ২য় পর্যায়ে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নকুল কুমারের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সংবিধানের আলোকেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে: মেনন

আপডেট সময় ০১:৫২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭