ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

কম্বোডিয়ার প্রধান সড়ক বঙ্গবন্ধুর নামে

অাকাশ জাতীয় ডেস্ক:

কম্বোডিয়ার রাজধানী নমপেনের প্রধান সড়কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে এই নামকরণ করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকালে গণভবনে কম্বোডিয়া সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের গুলশানের একটি পার্ক রোডের নামও দেশটির প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে করা হয়েছে।

গত ৩ ডিসেম্বর কম্বোডিয়া সফরে যান শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সফর শেষে গত ৫ ডিসেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এর দুই দিনের মাথায় সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করে তিনি।

এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলে আশার কথা জানান প্রধানমন্ত্রী। বিদেশ সফর শেষে বরাবর সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। তবে মাঝে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলন করেননি শেখ হাসিনা। লিখিত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

কম্বোডিয়ার প্রধান সড়ক বঙ্গবন্ধুর নামে

আপডেট সময় ১১:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭