ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা ৭ মিনিটে হোয়াইট হাউজে এই ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকের এই ঘোষণা ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দের অবসানের জন্যে নতুন এক পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘জেরুজালেমের ওপর অধিকার পরিত্যাগের ঘোষণার ২ দশক পরও আমরা এই দুই দেশের মধ্যে শান্তি আনতে ব্যর্থ হয়েছি। এই জন্যেই অনুরূপ পদক্ষেপ গ্রহণ করে আশাবাদী হওয়া হচ্ছে নিতান্ত বোকামি। এই জন্যেই আমি জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সকল সাবেক প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছেন। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা ইসরায়েলের কোন রাজধানীই নেই হিসেবে বিবেচনা করেছি। তবে আজকে আমরা এটা মানতে চলেছি যে জেরুজালেমই ইসরায়েলের রাজধানী। এটিই এই সময়ে আমাদের করনীয় ছিল। কিছু তো একটা করার দরকার ছিল।‘

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখনও দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করছে। এব্যাপারে ট্রাম্প বলেন, ‘এই দুই পক্ষের একত্রিত সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে।‘ ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বের সকল দেশকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এই দুই দেশের মধ্যে শান্তি আনার জন্যে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কেননা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানানো ছাড়া শান্তি আনা সম্ভব নয়। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করি এবং ইসরায়েল এবং এর প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তি রক্ষার্থে প্রতিনিয়ত কাজ করে যাব যতক্ষণ না পর্যন্ত এই বহুআকাক্সিক্ষত শান্তি আনা যায়।‘

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চলতি সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মধ্যপ্রাচ্যে পাঠাবেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প

আপডেট সময় ০১:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭