ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম্পায়ারিং নিয়ে ম্যাককালামের অসন্তুষ্টি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছে রংপুর রাইডার্সকে। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন ম্যাককালাম।

আম্পায়ারিং প্রসঙ্গে ম্যাককালাম বলেন, টুর্নামেন্ট যতই শেষ দিকে আসছে, আমার মনে হয়েছে আম্পায়ারিং আরও ভাল হওয়া উচিত। এ রকম উইকেটে সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে বড় মূল্য দিতে হয়।

রংপুরের এ খেলোয়াড় আরও বলেন, বাংলাদেশে বেশ ভাল আম্পায়ার আছে। সামনে বড় ম্যাচে চাপ থাকবে। এ সময় আম্পায়ারদের মানের দিকে একটু খেয়াল রাখা উচিত। অনেক মানুষ খেলা দেখছে পুরো দেশজুড়ে। নিশ্চিত করতে হবে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা ঠিক আছে। আমার মনে হয় দেশি আম্পায়াররাই কাজটা করতে পারে।

মিরপুরের উইকেট নিয়ে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজাদের সঙ্গেও একমত এই কিউই ক্রিকেটার।

তিনি বলেন, আমার মনে হয় এটা খুব দুর্বল উইকেট ছিল। এখানে অনেক ভাল, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে সবাই রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এরকম কোনও ম্যাচ দেখতে পেরেছে। সামনে এরচেয়ে ভাল উইকেটে খেলা হওয়া উচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আম্পায়ারিং নিয়ে ম্যাককালামের অসন্তুষ্টি

আপডেট সময় ১২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭