ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

পশ্চিমা সঙ্গীতের কনসার্টে উত্তাল জেদ্দা, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বখ্যাত গ্রিক সুরকার ও পিয়ানো বাদক ইয়ানি এবং ইয়েমেনি-আমিরাতি নারী সঙ্গীত শিল্পী বালকিসের দুটি কনসার্টে ব্যাপক সাড়া দিয়েছেন সৌদি নাগরিকরা। এসব কনসার্টে সৌদি নারী পুরুষ দর্শকের আসন থেকে মুর্হূমুহূ আনন্দ সূচক ধ্বনি ও শীস দিয়ে আন্তর্জাতিক এ বরেণ্য দুই শিল্পীকে স্বাগত জানান।

বালকিস বলেছেন, তিনি জীবনে কোনোদিন কল্পনাও করেননি সৌদি আরবে কনসার্ট করবেন এবং দর্শকদের কাছ থেকে এত বিপুল সাড়া পাবেন। সৌদি জেনারেল অথরিটি ফর এনটারটেইনমেন্ট গত সপ্তাহে এ দুটি কনসার্টের আয়োজন করে। মধ্যপ্রাচ্যের অনলাইন মিডিয়াগুলো বলছে, উত্তেজনাপূর্ণ এ দুটি সঙ্গীত কনসার্ট সৌদি দর্শকদের মুগ্ধ করেছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার জেদ্দায় অনুষ্ঠিত হয় ইয়ানির সঙ্গীত কনসার্ট। আর প্রথমবারের মত সৌদিতে কোনো নারী সঙ্গীত শিল্পীর কনসার্ট অনুষ্ঠিত হল ইয়েমেনি-আমিরাতি সঙ্গীত শিল্পীর বালকিসের। সংযুক্ত আরব আমিরাতের ৪৬তম জাতীয় দিবসে জেদ্দায় আয়োজিত বালকিসের এ কনসার্টে দর্শকদের মধ্যে ৩ হাজার নারী সঙ্গীত উপভোগ করেন।

সৌদি আরবে ইয়ানি আসেন তার মেয়ে ক্রিসটালানকে সঙ্গে নিয়ে। ইয়ানির কনসার্টে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। উপচে পড়া দর্শকের সংখ্যা ছিল ৩ সহ¯্রাধিক। আশহারক আল-আওসাতকে বালকিস বলেন, ‘আমি কল্পনাও করতে পারিনি সৌদি আরবের মাটিতে একদিন শিল্পী হিসেবে গান গাইব এবং এখানকার নারী দর্শকরা আসলেও চমৎকার। আর ইয়ানি দর্শকদের উদ্দেশ্য করে বলেন, সৌদি আরবে আসতে পেরে আমি আনন্দিত, মনে হচ্ছে আমি আমার নিজের বাড়িতেই আছি, এটা শুধু নিখুঁত।

ইয়ানি তার ‘টুয়েলভ পিস’ অর্কেস্ট্রায় যখন সুরের মূর্ছনা তোলেন তখন সৌদি দর্শকরা উচ্ছাসের সঙ্গে সাড়া দিতে থাকে। অনুষ্ঠান শেষে টুইটারে ইয়ানি তার মন্তব্যে লেখেন, ‘ জেদ্দায় কি এক অবিশ্বাস্য রাত্রি কাটালাম! যদিও এটি প্রথম তবু এটি সুন্দর ছিল। সৌদি দর্শকরা আমাদের হৃদয় চুরি করে নিয়েছে তাদের প্রেম, উৎসাহ, আবেগ ও স্বীকৃতি দিয়ে। ধন্যবাদ জেনারেল অথরিটি ফর এনটারটেইনমেন্ট।

আর বালকিস টুইটারে তার মন্তব্যে লেখেন, ধন্যবাদ সৌদি কর্তৃপক্ষকে প্রথমবারের মত এধরনের নারী কনসার্ট আয়োজনের জন্যে। যা এর আগে কখনো হয়নি।

কনসার্টে আগত দর্শরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনেকে এধরনের অনুষ্ঠানকে ঐতিহাসিক বলেও বর্ণনা করে বলেন, জেদ্দায় এসব কনসার্টে উপচে পড়া দর্শক যা ছিল অবিশ্বাস্য। আর কি অসাধারণ শিল্পী তারা। অনেকে বালকিসকে জন্মগতভাবে অসাধারণ এক শিল্পী বলে অভিহিত করেন। আগামী ৬ ও ৭ ডিসেম্বর সৌদি আরবের দাহরানে কিং আব্দুল আজিক সেন্টার ফর ওয়ার্ল্ড কালচারে দুটি কনসার্টে অংশ নেবেন ইয়ানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

পশ্চিমা সঙ্গীতের কনসার্টে উত্তাল জেদ্দা, ভিডিও সহ

আপডেট সময় ০২:২১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭