ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকা পৌঁছেই শেরে বাংলায় পাইবাস

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিনি আসবেন, দুপুর গড়ানোর আগেই তা চাউর হল শেরে বাংলার আশে পাশে। মঙ্গলবার রাতে ঢাকা পৌঁছাবেন ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান রিচার্ড পাইবাস। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও মিডিয়া কমিটির চেয়ারামান জালাল ইউনুস আগেই তা জানিয়ে দিয়েছিলেন।

তাদের কথাই সত্য হল। পাইবাস ঢাকায় এসে পৌঁছেছেন সন্ধ্যার আগেই। আর ঢাকায় এসেই বিপিএলে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দেখতে শেরে বাংলায় এসেছিলেন বাংলাদেশের নতুন কোচ হতে সাক্ষাৎকার দিতে আসা পাইবাস। শেরে বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপনের সঙ্গে পাশাপাশি বসে খেলাও দেখলেন এক ইনিংস। বুধবার সকাল ১১টায় বিসিবি কার্যালয়ে আলোচনায় বসবেন পাইবাস।

বাংলাদেশে কোচিংয়ের দায়িত্ব পালন করা পাইবাসের জন্য এটাই প্রথম না। স্টুয়ার্ট ল’র স্থলাভিষিক্ত হয়ে ২০১২ সালের মে মাসে এসেছিলেন। বিসিবির সঙ্গে সেবারের অভিজ্ঞতাটা ছিলো তিক্ততায় ভরা। তিক্ততায় ভরা ছিল তাঁর সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায়। চুক্তিতে সই না করেই প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিসিবির বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্তেও আপত্তি ছিল পাইবাসের। অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেওয়ার অভিযোগও তুলেছিলেন ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকা পৌঁছেই শেরে বাংলায় পাইবাস

আপডেট সময় ০৭:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭