ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের তুরাগে পিকনিক করতে গিয়ে ট্রলার থেকে পড়ে কিশোরের মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

কুমিল্লার টার্গেট ১৭৫ রান

আকাশ স্পোর্টস ডেস্ক:

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এরই মধ্যে প্লে-অফে জায়গা করে নিয়েছে সেরা চার দল।

চলতি আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। যেখানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হয়। দু’দলের আগের দেখায় বড় জয় পেয়েছিল কুমিল্লা।

এদিন খুলনার হয়ে শুরুটা দারুণ করেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও মাইকেল ক্লিঙ্গার। উদ্বোধনী জুটিতে তারা ৫৫ রান তোলেন। মারমুখি শান্ত ৩৭ করে আল-আমিন হোসেনের বলে বোল্ড হন। আর ২৯ করে বিদায় নেন ক্লিঙ্গার। অধিনায়ক মাহমুদউল্লাহ ২৩ রান করে আল-আমিনের দ্বিতীয় শিকার হন।

মাঝে শোয়েব মালিকের বলে দ্রুত বিদায় নেন নিকোলাস পুরান।

শেষ দিকে হাল ধরেন আরিফুল হক ও কার্লোস ব্র্যাথওয়েট। ১২ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২২ করে রান আউট হন ব্র্যাথওয়েট। আক্রমণাত্মক খেলে ২১ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৫ করে শেষ বলে আউট হন আরিফুল।

কুমিল্লা বোলারদের মধ্যে আল-আমিন সর্বোচ্চ তিনটি উইকেট পান। শোয়েব মালিক ও সলোমান মায়ার একটি করে উইকেট পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কুমিল্লার টার্গেট ১৭৫ রান

আপডেট সময় ০২:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭