ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রিয়াল ছাড়ছেন জিদান!

আকাশ স্পোর্টস ডেস্ক:

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগার পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে লস ব্লাঙ্কোজরা। আর তাতেই জিনেদিন জিদানের ওপর আস্থা হারিয়ে ফেলেছে রিয়াল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালন জানাচ্ছে, জিদানের অধীনে দলের পারফরম্যান্সে বিরক্ত ক্লাবটির কর্তৃপক্ষ। তাকে আর বার্নাব্যু’তে রাখতে চাচ্ছে না তারা। মেয়াদ পূরণের আগেই ফরাসি ফুটবল কিংবদন্তিকে দলের কোচের পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছে।

এদিকে, গত সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ ছেড়ে দিয়ে বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন আনচেলত্তি। সংবাদমাধ্যমটির দাবি, রিয়ালের ড্রেসিং রুমে জিদানের স্থলাভিষিক্ত হচ্ছেন এই ইতালিয়ান জাঁদরেল কোচ।

এর আগে, ২০১৩/১৪ মৌসুমে রিয়ালের কোচ ছিলেন আনচেলত্তি। ওই সময় লস ব্লাঙ্কোজদের চ্যাম্পিয়নস লিগসহ একাধিক শিরোপা জিতিয়েছিলেন তিনি। তার অধীনে খেলা বেশিরভাগ সদস্য এখনো দলের হয়ে খেলে যাচ্ছেন।

২০১৬ সালে তার স্থলাভিষিক্ত হন জিদান। দায়িত্ব পাওয়ার পরই দলের রূপ পাল্টে দেন তিনি। ভাঙাচোরা দলকে সংগঠিত করে ফর্মে ফেরান। দুটি চ্যাম্পিয়নসসহ লা লিগার শিরোপা জেতান। তার ফলও হাতেনাতে পেয়েছেন। জিতেছেন ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

রিয়াল ছাড়ছেন জিদান!

আপডেট সময় ১১:২১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭