ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

টাঙ্গাইলে ২০০ রাজাকারের বিরুদ্ধে মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগে রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ ২০০ রাজাকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করেন শাহজাহান চৌধুরী শুকুর নামের এক ব্যক্তি। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩ এর ২ ধারায় এ মামলাটি করা হয়। মামলার বাদী নিজেও নির্যাতনের শিকার বলে জানান। তিনি সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের বাসিন্দা। মামলায় ২০ জনকে সাক্ষী করা হয়েছে। বিচারক আব্দুল্লাহ আল মাসুম মামলাটি গ্রহণ করে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১৯৭১ সালের ৭ আগস্ট রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা রাজাকাররা তাকে বাড়ি থেকে উঠিয়ে টাঙ্গাইল এয়ারপোর্টে স্থাপিত পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করে ডান চোখ চিরতরে অন্ধ করে দেয়। এছাড়াও তারা মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন এলাকায় বহু বাঙালিকে হত্যা, ধর্ষণ ও নির্যাতন করে। বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

টাঙ্গাইলে ২০০ রাজাকারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:২১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭