ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়েলিংটনে বিরল রেকর্ড গড়লেন অ্যামব্রিস

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংস ও ৬৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে এর বাইরে ওয়েস্ট ইন্ডিজের সুনীল অ্যামব্রিস এমন কিছু রেকর্ড গড়েছেন যা ক্রিকেট ইতিহাসে সত্যিই বিরল।

টেস্ট ক্রিকেট অভিষেকে ক্যারিয়ারের প্রথম বলেই হিট উইকেট হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েন অ্যামব্রিস। টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম বলেই হিট উইকেট হয়েছেন অ্যামব্রিস। কিইউ পেসার নিল ওয়াগনারের শর্ট বলটা তিনি লেগ সাইডে খেলেছিলেন। কিন্তু তার ডান পা স্টাম্পে লেগে ফেলে দেয় বেল, হিট উইকেট!

টেস্ট অভিষেকে গোল্ডেন ডাক মেরেছেন মোট ৬৩ জন খেলোয়াড়। এর মধ্যে ২৫টি ক্যাচ, ১৯টি বোল্ড, ১৬টি এলবিডব্লিউ, একটি রান আউট, একটি স্টাম্পড ও একটি হিট উইকেট। আর সেই হিট উইকেট হলো অ্যামব্রিসের।

অন্যদিকে, প্রথম ইনিংসে হিট উইকেটের রেকর্ডরে পর এবার দ্বিতীয় ইনিংসে ছক্কা মেরে আন্তর্জাতিক টেস্টে রানের খাতা খুললেন অ্যামব্রিস। ছক্কা মেরে ক্যারিয়ারে রানে খাতা খোলা ব্যাটসম্যানদের তালিকায় তিনি ষষ্ঠ।

নিউজিল্যান্ডের তারকা বোলার ট্রেন্ট বোল্টের করা ওভারের প্রথম দুটি বলে রান নেওয়ার সুযোগ পাননি অ্যামব্রিস। তৃতীয় বলে ফাইন লেগ অঞ্চলে দুর্দান্ত এক ছক্কায় টেস্ট ক্যারিয়ারে নিজের রানের খাতা খুলেন অ্যামব্রিস।

এর আগে সবশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা ছক্কা মেরে নিজের টেস্ট ক্যারিয়ারে রানে খাতা খুলেছিলেন। আর টেস্টে ছক্কায় রানের খাতা খোলার প্রথম রেকর্ডটা করেছিলেন এরিক ফ্রিম্যান ১৯৬৮ সালে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ফ্রিম্যান এমন কীর্তি গড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়েলিংটনে বিরল রেকর্ড গড়লেন অ্যামব্রিস

আপডেট সময় ১২:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭