ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

মাদারীপুরে ইটভাটায় আগুন, ২০ ঘর ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় শনিবার সকালে পূর্বশত্রুতার জেরে একটি ইটভাটার তিনটি অফিস, গোডাউনসহ একই এলাকার ২০টি বসতঘরে আগুন দিয়ে ব্যাপক ভাঙচুর করে‌ছে প্র‌তিপ‌ক্ষ। এই ঘটনায় একই এলাকার আক্তার হাওলাদারের লোকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে আক্তার হাওলাদার ও সেলিম বেপারীর কয়েকশ লোকজন প্রথমে এনামুল চৌধুরীর ইটভাটায় হামলা চালিয়ে ভাঙচুর করে তিনটি অফিস ও গোডাউনে আগুন দিয়েছে এবং একই এলাকার ২০টি ঘরে আগুন দিয়ে তারা পালিয়ে যায়।

এতে কোন মানুষ ক্ষতিগ্রস্ত না হলে অফিস থাকা নগদ সোয়া চার লাখ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।এ ঘটনার পর থেকেই ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

সরেজ‌মি‌নে জানা গেছে, এসব এলাকায় শুক্রবার বিকালে আক্তার হাওলাদারের পক্ষের সেলিম বেপারীর ঘরসহ তিনটি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এবং এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়ন ছিল।

এ ব্যাপারে ইটভাটার মালিক এনামুল চৌধুরী জানান, আমি আক্তার হাওলাদারকে আমার ইটভাটায় অংশী না রাখায় দীর্ঘদিন ধরে আমাকে ক্ষতি করার চেষ্টা করে আসছে। সেলিম বেপারীসহ তাদের পূর্ব পরিকল্পিত শনিবার ভোরে আমার ইটভাটার হামলা চালিয়ে তিনটি অফিস, গোডাউনে ভাঙচুর করে আগুন দিয়েছে এবং একই এলাকার আরো ২০টি ঘরে আগুন দিয়ে তারা পালিয়ে যায়। এতে আমার নগদ সোয়া চার লাখ টাকাসহ কাগজপত্র ও আসবাব পত্রসহ পঞ্চাশ লাখ ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে আক্তার হাওলাদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আমাকে হয়রানি করার জন্য একটি কুচক্রী মহল আমার নাম জড়িয়ে যদি বক্তব্য দিয়ে থাকে- তা সত্য নয়, ভিত্তিহীন। আমি থাকি পৌরসভায় আর ভাঙচুর মারামারি লক্ষ্মীগঞ্জ গ্রামে হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার থেকেই পুলিশ মোতায়ন রয়েছে। তাছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের আটক করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

মাদারীপুরে ইটভাটায় আগুন, ২০ ঘর ভাঙচুর

আপডেট সময় ০৯:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭