ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম

আকাশ জাতীয় ডেস্ক : 

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের ধারা প্রবাহিত হবে। নয়তো আবারও ফ্যাসিস্টের সরকার গঠন হবে বাংলাদেশে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় গণভোটে হ্যাঁ-এর ক্যাম্পেইন কার্যক্রম চালানোর উদ্দেশ্যে নীলফামারীর কিশোরগঞ্জ যাওয়ার সময় সৈয়দপুর শহরের পাঁচ মাথা মোড়ের পথসভায় তিনি এসব কথা বলেন।

ওই সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মাজেদুর রহমান, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

পথসভায় সাদিক কায়েম আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর ধরে আমরা উত্তরবঙ্গবাসী অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা না থাকায় বৈষম্যের শিকার হতে হয়েছে রংপুরসহ এই জনপদের মানুষদের। আমরা পূর্বের ধারা চলতে দিতে পারিনা। এ কারণেই ইনসাফের বাংলাদেশ গড়ে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের তারুণ্যনির্ভর সৎ ও যোগ্য নেতাদের সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। আপনারা তাকে ভোট দিয়ে দেশপ্রেমিক সরকার গঠনের জন্য সংসদে পাঠাবেন এটা ডা. শফিকুর রহমানের বিশ্বাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম

আপডেট সময় ১১:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬