ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’ ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে

আকাশ নিউজ ডেস্ক :

বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর মধ্যে এক্স (সাবেক টুইটার) অন্যতম। বিশ্বের বিখ্যাত সব সেলিব্রেটি, রাজনীতিবিদ, খেলোয়াড় তাদের দৈনন্দিন জীবনের যাবতীয় মতামত, পছন্দ-অপছন্দ এক্সে প্রতিনিয়ত জানান দেন। বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক এর বর্তমান মালিক।

জনপ্রিয়তার শীর্ষে থাকায় এটির নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। ব্যবহারকারীর পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে হ্যাকাররা সাধারণত ফিশিং পদ্ধতির সাহায্য নিয়ে থাকে। যেখানে হ্যাকাররা ইমেইল, এসএমএস বা ফোনের মাধ্যমে কোনো নির্ভরযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশে ব্যবহারকারীকে প্রতারিত করে থাকে। ব্যবহারকারীকে কোনো লোভনীয় লিংকে ক্লিক করতেও প্রলুব্ধ করে হ্যাকাররা। এছাড়া দুর্বল পাসওয়ার্ড, অনিরাপদ নেটওয়ার্কে ম্যান-ইন-দ্য-মিডল আক্রমণ এবং ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে কী-লগিং সফটওয়্যার ব্যবহার করেও লগইন তথ্য নেওয়া সম্ভব বলে উঠে এসেছে বাণিজ্য সাময়িকী ফোর্বসের এক নিবন্ধে।

কিভাবে বুঝবেন অ্যাকাউন্ট হ্যাকের শিকার:

হ্যাকার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে ডিরেক্ট মেসেজ, ফলোয়ার সংখ্যা পরিবর্তন বা তৃতীয় পক্ষের অ্যাপ অনুমোদন করতে পারে। অনেক ক্ষেত্রে লগইনে পাসওয়ার্ড অকার্যকর হয়ে পরে, রিসেট করার নোটিফিকেশন পাওয়া যায়। হ্যাকাররা প্রায়ই ফিশিং বা স্প্যাম লিঙ্ক পোস্ট করে। অনেক সময় এটিই প্রথম ইঙ্গিত হয় যে, অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। পোস্টগুলোতে আর্থিক প্রতিফলন, বিটকয়েন স্ক্যাম, ডায়েট বা প্রতিযোগিতার প্রলোভন থাকতে পারে। এছাড়া হ্যাকাররা ব্যক্তিগত পরিচয় চুরি করতে পারে। ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টে অজানা চার্জ, ক্রিপ্টো ওয়ালেট থেকে অজানা লেনদেন বা সন্দেহজনক ইমেইল লক্ষ্য করুন। এই সংকেতগুলো পেলে দ্রুত অ্যাকাউন্ট পুনরুদ্ধার করুন।

উদ্ধারের উপায়:

হ্যাকিংয়ের ঝুঁকি কমাতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দুই-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে নিরাপত্তা আরও বাড়ে। ডিভাইস লক করতে ফেস আইডি বা

টাচ আইটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি সন্দেহজনক ইমেইল বা মেসেজ এড়িয়ে চলুন। কেবল বিশ্বাসযোগ্য অ্যাপ ডাউনলোড করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি

এক্স অ্যাকাউন্ট হ্যাকড হলে বুঝবেন কিভাবে

আপডেট সময় ১০:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬