ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার

পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করল আমেরিকা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতিরক্ষা খাতে পাকিস্তানকে দেয়া সাড়ে তিন কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য বন্ধ করে দিল আমেরিকা। যার পুরোটাই প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল। প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস শুক্রবার মার্কিন কংগ্রেসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

পাশাপাশি, ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র অ্যাডাম স্টাম্প পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, হক্কানি নেটওয়ার্কের মতো একাধিক জঙ্গি সংগঠন দমনে কোনো রকম পদক্ষেপই নেয়নি পাকিস্তান। সে কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জঙ্গি দমনে ব্যর্থ বলে পাকিস্তানের উপর যে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে হোয়াইট হাউস, তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল দু’দিন আগেই। সেই সময় ‘জঙ্গিদের নিরাপদ স্বর্গরাজ্য’ বলে মন্তব্য করে পাকিস্তানকে তুলোধোনাও করেছিল আমেরিকা। ইসলামাবাদকে হুঁশিয়ারি দেয়া হয়, জঙ্গি দমনে সন্তোষজনক পদক্ষেপ না নিলে প্রতিরক্ষাখাতে অর্থ সাহায্য বন্ধ করা দেয়া হবে।

জঙ্গি কার্যকলাপ নিয়ে মার্কিন কংগ্রেসে পেশ করা একটি রিপোর্টে জানানো হয়েছিল, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ইতিবাচক পদক্ষেপ না নিলে তার ফল হাতেনাতে পেতে হবে ইসলামাবাদকে। এদিন সেটাই করে দেখাল আমেরিকা।

তবে, ইসলামাবাদকে অর্থ সাহায্য বন্ধ করে দেয়ার ঘটনা এটাই প্রথম নয়। গতবছরও পাকিস্তানকে তিন কোটি মার্কিন ডলারের অনুদান বন্ধ করে দিয়েছিল পেন্টাগণ। পাকিস্তানের মাটিতে উত্তরোত্তর বাড়তে থাকা জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে ফের সেই পথেই হাঁটল মার্কিন প্রশাসন। যদিও স্ট্রাম্পের দাবি, এটাই শেষ নয়। সাউথ এশিয়া স্ট্র্যাটেজি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আরও পদক্ষেপ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

পাকিস্তানকে অর্থ সাহায্য বন্ধ করল আমেরিকা

আপডেট সময় ০৩:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭